তিন করিডর, তবে আর্থিক সঙ্কটে রেল

 

তিন করিডর, তবে আর্থিক সঙ্কটে রেল




রেলের বাজেট নথি বলছে, প্রবল আর্থিক সঙ্কটে ভুগছে রেল। কমছে নিট রাজস্ব আয়। গত বছর যা ২২১০ কোটি টাকা ছিল, তা কমে গিয়ে হয়েছে দু’হাজার কোটি



অন্তর্বর্তী রেল বাজেটে দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নের বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বাজেট বক্তৃতায় তিনি জানান, আগামী দিনে রেল পরিকাঠামোয় তিনটি করিডর গড়ে তোলা হচ্ছে। এর ফলে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার রেলপথ আগামী ছয় থেকে আট বছরের মধ্যে বর্তমান পরিকাঠামোয় যুক্ত হতে চলেছে। এর ফলে পণ্য ও যাত্রী পরিবহণ বাড়বে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, আগামী দিনে ‘ওয়েটিং লিস্ট’ বলে কিছু থাকবে না।

Comments