জম্বি’ ফুটবলে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে সনের দক্ষিণ কোরিয়া

 

জম্বি’ ফুটবলে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে সনের দক্ষিণ কোরিয়া


ফুটবল
এএফসি এশিয়ান কাপ
‘জম্বি’ ফুটবলে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে সনের দক্ষিণ কোরিয়া
খেলা ডেস্ক
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৫৯ 
ফলো করুন
গোল করে দক্ষিণ কোরিয়াকে জেতানোর পর সন হিয়ুং মিনের উদ্‌যাপন
গোল করে দক্ষিণ কোরিয়াকে জেতানোর পর সন হিয়ুং মিনের উদ্‌যাপনএএফপি
২০১৫ সালে এশিয়ান কাপের সেই ফাইনালটা ছিল সিডনিতে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে (২-১) জিতেছিল অস্ট্রেলিয়া। সন হিয়ুং মিন যোগ করা সময়ে গোল করলেও লাভ হয়নি। ৯ বছর পর গতকাল রাতে কাতারের আল জানুব স্টেডিয়ামে ছবিটি পাল্টে দেন সন। 

এবারও টুর্নামেন্ট সেই এশিয়ান কাপ, যদিও মঞ্চটা ভিন্ন—কোয়ার্টার ফাইনাল। কিন্তু প্রতিপক্ষ একই—অস্ট্রেলিয়া। সেবারের মতো এবারও ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে আর সেখানেও স্কোরলাইন একই! এবার শুধু জয়ী দলের নামটা পাল্টে গেছে। দক্ষিণ কোরিয়া! আর সে জয়ে নায়ক অতিরিক্ত সময়ে গোল করা দক্ষিণ কোরিয়ার সোনার ছেলে সন

Comments