Hrithik Roshan-War 2: ফাইটার আসতে না আসতেই ওয়ার ২-এর প্রস্তুতি শুরু, কবে থেকে শুটিং করবেন হৃতিক

 

Hrithik Roshan-War 2: ফাইটার আসতে না আসতেই ওয়ার ২-এর প্রস্তুতি শুরু, কবে থেকে শুটিং করবেন হৃতিক






সদ্যই মুক্তি পেয়েছে ফাইটার। হৃতিক রোশন অভিনীত।
 এই ছবিটি ঠিক প্রজাতন্ত্র দিবসের মুখে বড় পর্দায় এসেছে।

 আর সেই ছবির এখনও সপ্তাহ হয়নি, তাঁর আগেই প্রকাশ্যে এল হৃতিকের আগামী ছবির কাজের খবর। ইটাইমসের

 তরফে জানানো হয়েছে যে এবার বলিউডের দ্য গ্রিক গড যশরাজ স্পাইভার্সের পরবর্তী ছবি ওয়ার ২ এর কাজ শুরু করবেন। তাও আগামী মা থেকেই।

ওয়ার ২ এর কাজ শুরু করতে চলেছেন হৃতিক রোশন
ওয়ার ছবিটির সিক্যুয়েল আসছে যে এই কথা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। হৃতিক রোশন শীঘ্রই এই ছবির

 কাজ শুরু করতে চলেছেন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই তিনি শুটিং শুরু করবেন ওয়ার ২ এর। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাকি এই ছবির

 শুটিং শুরু হয়ে যাবে, এমনটাই সূত্রের তরফে জানানো হয়েছে। ফাইটার মুক্তি পাওয়ার পর কিছু সময় যেতে না যেতেই নতুন অবতারে ধরা দিতে চলেছেন তিনি। আর তার

 জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন হৃতিক।

Comments

Post a Comment