Indian Navy: আরব সাগরে আরও এক সাফল্য ভারতীয় রণতরীর, অপহৃত ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের উদ্ধার
LATEST UPDATE
Indian Navy: আরব সাগরে আরও এক সাফল্য ভারতীয় রণতরীর, অপহৃত ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের উদ্ধার
কোচি: আরব সাগরে আরও এক সাফল্য পেল ভারতীয় যুদ্ধজাহাজ। জলদস্যুদের হামলা প্রতিহত করে আরও একটি জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনী। এবার ইরানের পতাকাধারী একটি ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের জলদস্যুদের হাত থেকে রক্ষা করল ভারতীয় নৌজাহাজ আইএনএস শারদা। খবরটি নিশ্চিত করে ভারতীয় নৌবাহিনীর তরফে টুইট করা হয়েছে।
কোচি ডিফেন্স পিআরও-র তরফে জানানো হয়েছে, গত ৩১ জানুয়ারি সোমালিয়ার পূর্ব উপকূলে ইরানের পতাকাধারী এফভি ওমারি নামে মাছ ধরার একটি ভেসেল অপহরণ করে জলদস্যুরা। শুক্রবার ভোরে সেই ভেসেলটি উদ্ধার করতে যায় আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস শারদা। অবশেষে এদিন সন্ধ্যায় ইরানিয়ান ভেসেলটি উদ্ধার করে আইএনএস শারদা। ওই ভেসেলের ক্রু সদস্য ছিলেন ১১ জন ইরানের নাগরিক ও ৮ জন পাক নাগরিক। তাঁদের সকলকেই উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল জানিয়েছেন।

Comments
Post a Comment